Terms & Conditions
ব্যবহারের শর্তাবলী
পাঠাচ্ছি.কম-এ আপনাকে স্বাগতম। আমাদের ওয়েবসাইট ব্যবহার, পণ্য দেখা, অর্ডার করা বা কোনো সেবা গ্রহণ করার মাধ্যমে আপনি নিচের শর্তাবলীতে সম্মত হচ্ছেন।
- পাঠাচ্ছি.কম-এ প্রদর্শিত পণ্যের ছবি, মূল্য, বিবরণ ও স্টক পরিস্থিতি পরিবর্তন হতে পারে।
- অর্ডার করার আগে পণ্যের বিবরণ, মূল্য, সাইজ, কালার এবং অন্যান্য তথ্য ভালোভাবে যাচাই করে অর্ডার করুন।
- কোনো পণ্যের স্টক না থাকলে বা অনিবার্য কোনো কারণে অর্ডার পূরণ করা সম্ভব না হলে কর্তৃপক্ষ অর্ডার বাতিল করার অধিকার রাখে।
- ভুল মূল্য, ভুল তথ্য বা প্রযুক্তিগত সমস্যার কারণে কোনো অর্ডার তৈরি হলে তা যাচাই করে সংশোধন বা বাতিল করা হতে পারে।
- অর্ডার নিশ্চিত করার জন্য প্রয়োজন হলে আমাদের প্রতিনিধি আপনার সাথে ফোনে যোগাযোগ করতে পারেন।
- কোনো ধরনের প্রতারণা, ভুয়া অর্ডার বা ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট অর্ডার বাতিল করা হতে পারে।
- পণ্য ফেরত, পরিবর্তন ও ওয়ারেন্টির ক্ষেত্রে আমাদের নির্ধারিত রিটার্ন পলিসি প্রযোজ্য হবে।
- পাঠাচ্ছি.কম-এর অনুমতি ছাড়া ওয়েবসাইটের কোনো কনটেন্ট, ছবি, লোগো বা ডিজাইন কপি বা ব্যবহার করা যাবে না।
কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন বা আপডেট করার অধিকার সংরক্ষণ করে।